ইখতিয়ার উদ্দীন আজাদ: দুদিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ এখন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকাসহ দেশের সকল খুচরা বাজারে ২০০ টাকা থেকে ২২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়িরা।
কোথাও কোথাও খুচরা বাজারে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে
পেঁয়াজের কেজি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
এ অবস্থায় বাজারে এবং বাড়িতে বাড়িতে ভিক্ষুকরা টাকা চাইছেন না, টাকার পরিবর্তে পেঁয়াজ ভিক্ষা চাইছেন তারা।
পেঁয়াজ ক্রেতারা বলছেন,অসহনীয় পেঁয়াজের দাম বৃদ্ধির
কারনে তরকারিতে পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছি আমরা।
একদিনের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজহাহাকার পড়েছে সারা দেশের মানুষের মধ্যে।উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে।
ব্যবসায়িরা বলছেন আমাদের কিছুই করার নেই। পেঁয়াজের আমদানি খুব কম। দেশি পেঁয়াজ ছাড়া বাজারে কোনো পেঁয়াজ নেই।
যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বোঝা যায় পেঁয়াজের দাম
আরও বাড়বে। বাজারে ও বাড়িতে ভিক্ষুক এসে চাউল বা টাকার পরিবর্তে এখন বলছেন, ‘আল্লারস্তে দুইডা পেঁয়াজ ভিক্কা দেনগো বাবা।’