Friday, August 7

সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি

0

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করা হবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তপশিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। সবশেষ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.