মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবঈদুল আজহা। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্যাপিত হয়। এরই মধ্যে গত শনিবার পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই গতকাল রোববার ঈদ উদ্যাপিত হয়েছে।সকাল হতেই নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে জড়ো হতে থাকেন মানুষ। ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষ উৎসবের মধ্য দিয়ে দিনটি শুরু করেন। ঈদগাহ ও মসজিদগুলো কানায় কানায় ভরা ছিল মানুষের ভিড়ে।