Tuesday, August 11

সালমানের গোটা পরিবার যাচ্ছে ক্যাটরিনার বিয়েতে

0

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষার অবসার ঘটতে চলেছে আজ।  বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আকাঙিক্ষত জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।  আজ তাদের হলুদ সন্ধ্যা, কাল বিয়ে।  ভারতের জনপ্রিয় সব গণমাধ্যম এই খবর দিয়েছে।  

বলিউডপাড়ায় কানাঘুষা চলছে ক্যাটরিনার ‘সাবেক প্রেমিক’ সালমান খান বিয়েতে যাচ্ছে কিনা সেটি নিয়ে। 
  
ভারতের প্রভাবশালী বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা ও জিনিউজের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের গোটা পরিবারকে দাওয়াত করা হয়েছে।  তার পরিবারের প্রায় সবাই ক্যাটরিনার বিয়েতে যেতে পারেন।

দুই পরিবারের একটি ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বোনেরা ক্যাটরিনার খুবই ঘনিষ্ঠ।  তারা স্বপরিবারে বলিউড নায়িকার বিয়েতে যাবেন।  ক্যাটরিনার চাওয়া ছিল সালমানের বাবা সেলিম খান ও মা হেলেন বিয়েতে গিয়ে তাকে আশির্বাদ করবেন।  কিন্তু বয়স ও করোনা পরিস্থিতি বিবেচনায় নিলে সালমানের বাবা-মায়ের বিয়েতে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না।

সালমান বিয়েতে যাবেন কিনা সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।  সাবেক প্রেমিকাকে অন্যের সঙ্গে দেখতে সালমান মানসিকভাবে প্রস্তুত কিনা সেটি কে বলতে পারবে?
 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.