Sunday, August 30

সালমানের লাফে হারল বয়স! ভিডিও ভাইরাল

0

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার দারুণ সব ভিডিও আপলোড করে চলেছেন সুপারস্টার সালমান খান। ফের ভক্তদের অবাক করলেন বলিউডের ভাইজান। নতুন ভিডিওতে সালমানের পুলে লাফ বয়সকে হার মানিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, উচুঁ পাথরের ওপর উঠে সুইমিং পুলে লাফ মারছেন সালমান খান। তাও পেছন থেকে লাফ। জলে এই মহাতারকার ব্যাক ফ্লিপ দেখে উচ্ছ্বসিত ভক্তকুল। বয়স ৫৩ বছর হলেও সালমানের ফিটনেস দারুণ। বয়সকে হার মানিয়ে চলেছেন ‘দাবাং’ খান।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শেয়ার করা সালমানের ভিডিওটি এ পর্যন্ত দুই লাখ ৮৯ হাজারের বেশিবার দেখা হয়েছে। রিটুইট হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশিবার। দেখুন ভাইরাল ভিডিওটি :

Embedded video

সালমানের ভক্ত শিশু-অভিনেতা রুহানিকা ধাওয়ান লিখেছেন, ‘আমরা তোমাকে ভালোবাসি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এককথায় অসাধারণ। এই মানুষটির বয়স যে ৫৩, বোঝাই মুশকিল। মনে হচ্ছে বয়স ২৫।’ আরেক ভক্ত লিখেছেন, ‘দারুণ ফিটনেস।’

টুইটারে আরেকটি ভিডিও শেয়ার করেছেন সালমান খান, সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে অনায়াসে কাঁধে তুলে নিয়েছেন এ অভিনেতা। সেটিও ভাইরাল হয়েছে।

Embedded videoএদিকে, ভারতের বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা প্রথম সপ্তাহেই শতকোটির ক্লাবে প্রবেশ করে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.