Monday, September 21

সালাহর নিন্দায় ক্লপ

0

সালাহ,ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে অলরেডসরা। এমন হাইভোল্টেজ ম্যাচে প্রিয় শিষ্য মোহাম্মদ সালাহর ভূমিকায় হতাশ গুরু ইয়ুর্গেন ক্লপ। এ জন্য মিসরীয় রাজাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন তিনি।

ম্যাচের ৩২ মিনিটে চেলসিকে এগিয়ে দেন আর্সেনাল থেকে ধারে খেলতে আসা অলিভিয়ের জিরুড। তবে প্রথমার্ধের পাশাপাশি পরের অর্ধেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সালাহ। গোটা ম্যাচেই নিজের ছায়ার আড়ালে থেকেছেন সদ্যই প্রিমিয়ার লিগে বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার জেতা এ খেলোয়াড়।

ম্যাচের একপর্যায়ে পেনাল্টি এরিয়ায় বল পান সালাহ। তা নিয়ন্ত্রণে না নিতে পেরে পড়ে যান তিনি। এতে রেগে যান প্রতিপক্ষ খেলোয়াড় গ্যারি কাহিলের ওপর। এর খেসারতও গুনতে হয় তাকে। হলুদ কার্ড দেখেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

স্নেহধন্য ছাত্রের এমন আচরণ মেনে নিতে পারছেন না ক্লপ। বিশেষ করে হাতের নাগালে পাওয়া গোল মিস করায়। লিভারপুল কোচ বলেন, আমার তো মনে হয়, সে (সালাহ) গোল করতে চায়নি। প্রতিপক্ষের খেলোয়াড় কখন এসে তাকে আটকাবে, এ চিন্তায় বসেছিল। আমি তার কাছে যা চেয়েছি, এটি তা নয়। সে কী চেয়েছে, আসলে ও জানে।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন সালাহ। এরই মধ্যে করে ফেলেছেন ৪৩ গোল। শুধু প্রিমিয়ার লিগেই করেছেন রেকর্ড ৩১ গোল। তবে টানা দুই ম্যাচে স্কোর করতে পারলেন না তিনি।

ক্লপের আশা, সালাহর ভালো খেলার ক্ষমতা অগাধ ও প্রবল। শিগগির সে গোল করবে- এতে কোনো সন্দেহ নেই।

জার্মান ফুটবলবোদ্ধার কথায় যেন বাস্তবের মুখ দেখে। বিপরীত ঘটলে কড়া মাসুল গুনতে হবে লিভারপুলকে। প্রিমিয়ার লিগে সামনে রয়েছে ব্রাইটনের সঙ্গে ম্যাচ। ইউরোপসেরা মঞ্চে খেলতে হলে ডু অর ডাই ম্যাচে জিততেই হবে রেডসদের।

এদিকে দীর্ঘ ১৩ বছর পর মর্যাদার লিগ শিরোপা জিততে হলে সালাহকে সেরা ছন্দে থাকা চায়-ই চাই। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে উয়েফার মর্যাদার লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.