ঐতিহাসিক চৌধুরী শ্রীপূর্ণচন্দ্র দেববর্ম্মা তত্ত্বনিধি রচিত “চট্টগ্রামের ইতিহাস” গ্রন্থ প্রকাশের শতবছর পুর্তি উপলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) ও শ্রীপূর্ণচন্দ্র দেববর্ম্মা তত্ত্বনিধি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ১১ জানুয়ারী শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাশফুল রেস্তোরাঁয় ইতিহাসবিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র ২০১৯ অনুষ্টিত হয়।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে এই আলোচনা চক্রের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূরশিা বিভাগের অধ্যাপক ড. আশিস কুমার বৈদ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শিাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। প্রধান আলোচক লেখক-গবেষক ও ব্যাংকার বাবু দুলাল কান্তি বড়ুয়া।
বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক এ কে এম আবু ইউসুফ এর সঞ্চালনায় আলোচনা চক্রে অংশগ্রহণ করেন কক্সবাজার ইতিহাস চর্চা পরিষদের সভাপতি অধ্য মোহাম্মদ ইউনুছ কুতুবী, প্রবীণ শিাবিদ অধ্য মোহাম্মদ নুরুল আলম, প্রবীণ শিাবিদ ও কলামিস্ট তরণী কান্তি সেন, প্রবীণ শিাবিদ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, অধ্য হেকিম শিহাব উদ্দিন চৌধুরী, সাংবাদিক শামসুল আলম টগর, মানবাধিকার কর্মী ও লেখক উদয়ন বড়ুয়া ঝন্টু, লেখক ও প্রাবন্ধিক প্রকৌশলী সৌমেন বড়ুয়া, প্রাবন্ধিক ইমাদ উদ্দিন, কবি ও ছড়াকার অধ্যাপক তপন চক্রবর্তী, ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিল, লেখক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, প্রধান শিক বাবুল কান্তি দাশ, প্রাবন্ধিক সাফাত বিন সানাউল্লাহ, প্রবীণ রাজনীতিক প্রাবন্ধিক সিদ্দিকুল ইসলাম, কবি প্রকৌশলী সঞ্চয়ন দাশ, লেখক এস এম ওসমান, সাংবাদিক সমীর কান্তি দাশ, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ইমাম মোহাম্মদ আবদুল হালিম, সাগর বড়ুয়া, অধ্যাপক দিদারুল আলম, অধ্যাপক রিপন চক্রবর্তী, শিাবিদ স্বদেশ পাল, প্রধান শিক মহিউদ্দিন চৌধুরী, কবি শাহনুর আলম প্রমুখ।
আলোচনা চক্রে ঐতিহাসিক খানবাহাদুর হামিদ উল্লাহ খাঁ (১৮০৯-১৮৮০), স্যার আশুতোষ চৌধুরী ( ১৮৮৮-১৯৫৪); বিপ্লবী মাস্টারদা সূর্য সেন (১৮৯৪-১৯৩৪), ড. রমেশচন্দ্র মজুমদার (১৮৮৮-১৯৮০); আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩); নলিনীকান্ত ভট্টাশালী (১৮৮৮-১৯৪৭); চৌধুরী শ্রীপূর্ন।