আগামী ৫ জানুয়ারি থেকে সিইএস ২০২২ আয়োজন করতে যাচ্ছে কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন।
বিশ্বের সবচেয়ে বড় এ ইলেক্ট্রনিক শোতে অংশ নিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখাতে হবে।
এমনকি আয়োজনে অংশ নিতে পজিটিভ অ্যান্টিবডি টেস্টের ফলাফল দেখাতে হতে পারে। তবে সিটিএ এখনো এ বিষয়ে পর্যালোচনা করছে।
সিটিএ প্রধান গ্যারি শাপিরো বলেন, বর্তমানের বিজ্ঞান জানিয়েছে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে আশান্বিত ভরসা হলো ভ্যাকসিন গ্রহণ করা।
সিটিএ জানিয়েছে, দেশ এবং স্থানীয় গাইডলাইনসহ সিডিসির সুপারিশ অনুযায়ী সব টিকাই গৃহীত হবে।
সার্স-কোভ-২ ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সহজেই ছড়িয়ে পড়ছে এবং তুলনামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের হার বেশি। তবে কোন টিকা গ্রহণ গৃহীত হবে সেটি উল্লেখ করা হয়নি।