Saturday, November 7

সিএমপি’র বাকলিয়া থানা স্থানান্তরিত ভবন উদ্বোধন ও ওপেন হাউস-ডে অনুষ্ঠিত

0

আজ ১১ ডিসেম্ভর সকাল ১১টায় সিএমপি’র বাকলিয়া থানা স্থানান্তরিত ভবন উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম মহোদয়।

ভবন উদ্বোধনের পরে বাকলিয়া থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়। উক্ত ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম মহোদয়।

ওপেন হাউস ডে’তে জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাকলিয়া থানার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সমাজ সেবক, ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় অভিযোগ গুলো শোনেন এবং কিছু কিছু সমস্যা ও অভিযোগ সমাধানের জন্য তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি সকলের উদ্দেশে বলেন, ওপেন হাউস ডে’র মূল লক্ষ্য পুলিশ ও জনগণ কাছাকাছি আসা। আমাদের স্বচ্ছতা প্রমাণ করার জন্যই ওপেন হাউস ডে’তে উপস্থিত থেকে সরাসরি আপনাদের নিকট হতে সমস্যাগুলো শুনে তা চিহ্নিত করি, যাতে সমাধান করতে সুবিধা হয়। আমরা আপনাদের সেবা দিতে চাই, আপনারা আমাদের কাছ থেকে সেবা আদায় করে নিবেন। প্রত্যেকে যার যার কাজের প্রতি আন্তরিক থাকতে হবে। প্রত্যেককে আইন মানতে হবে, তাহলেই আমরা দেশটাকে এগিয়ে নিতে পারব। আমরা ভাল মানুষকে সহযোগিতা করতে চাই, জনগণকে স্বস্তিতে রাখতে চাই। একে অন্যের প্রতি দোষারূপ না করে সহযোগিতার হাত বাড়ান, সকলে অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, পুলিশের কাজে সহায়তা করেন তা হলেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে পারব এবং শান্তিতে বসবাস করতে পারব। পুলিশ কমিশনার মহোদয় অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

উক্ত ওপেন হাউস ডে’তে উপস্থিত সমাজ সেবক, ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.