Thursday, August 20

সিনেমা দিয়েই নতুন বছর শুরু করব : নীলাঞ্জনা নীলা

0

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন সবাই। তারকারাও এর ব্যতিক্রম নয়।
তিনি বলেন, ‘এ বছর নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে নতুন বছরে সিনেমা নিয়ে থাকার পরিকল্পনা আছে। ইতোমধ্যে কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনই তা প্রকাশ করতে চাচ্ছি না।’

সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে নীলাঞ্জনা নীলা বলেন, ‘এরই মধ্যে নাটকের কাজ কমিয়ে দিয়েছি। সিনেমা দিয়েই নতুন বছর শুরু করব।’

উল্লেখ্য, ২০১৭ সালে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে নীলাঞ্জনা নীলার বড়পর্দায় অভিষেক হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.