Thursday, November 5

সিরাজগঞ্জে আগুন পোহাতে গিয়ে ট্রলিচালকের মৃত্যু, দগ্ধ ৩

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতে খড়কুটো জেলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক টলিচালকের মৃত্যু হয়েছে।নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে। আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রচ- শীতে ডাবলুসহ কয়েকজন ট্রলিচালক রোববার সন্ধ্যায় অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিল। এ সময় ডাবলুর গায়ে শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য শ্রমিকরা অনেক চেষ্টার পর তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। এতে ডাবলুর শরীরে প্রায় ৭০ অংশ পুড়ে যায়। এসময় আগুন নেভানোর চেষ্টাকালে আরো ৩ শ্রমিকের হাত-পা পুড়ে যায়। এ অবস্থায় গুরুতর দগ্ধ ডাবলুকে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটি ভর্তি করে তার পরিবার। মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.