Friday, September 11

সিরাজগঞ্জে পিকআপ চাপায় দুই পথচারী নিহত

0

সিরাজগঞ্জে মুরগিবোঝাই একটি পিকআপভ্যানের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সায়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)। তারা দু’জনই এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, উত্তরবঙ্গগামী একটি মুরগিবোঝাই ট্রাক সয়দাবাদে এসে যাত্রীবাহী অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক মারা যান। এসময় আরও তিনজন গুরুতর আহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে। মুরগিবোঝাই পিকআপভ্যানটি আটকের জন্য সব হাইওয়ে থানায় খবর পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.