Monday, August 10

সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে পড়ে প্রাণ গেলো ৪ যাত্রীর

0

শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোঁজা ব্রিজের কাছে ন্যাশনাল ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন অন্তত ২০। চলছে উদ্ধার অভিযান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।হাইওয়ে পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ট্রাভেলস পরিবহণের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

এ সময় অটোভ্যানের চার যাত্রী নিহত হন। আহত হন বাস ও ভ্যানের ২০ যাত্রী।সলঙ্গা থানার ওসি জিলানী আহমেদ জানান, উদ্ধারকাজ চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.