Sunday, August 30

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ফলবোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজনই আটকা পড়েন। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.