Thursday, September 10

সিরিজ নিশ্চিত করতে ২৪৭ রানের টার্গেট টাইগারদের

0

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে বেশ ভালোভাবে কাজ সারলেন বোলাররা। শেষটা দুর্দান্ত করে প্রতিপক্ষকে মাত্র ২৪৬ রানে আটকে রাখলেন তারা।

ইনিংসের পঞ্চম ওভারেই মাসাকাদজাকে ফিরিয়ে শুভ সূচনা এনে দিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি টাইগার বোলাররা। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশকে ২৪৭ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। ব্রেন্ডন টেইলর-শেন উইলিয়ামস-সিকান্দার রাজার নৈপুণ্যে সাত উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ে জিম্বাবুয়ে।

আউট হওয়ার আগে টেইলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৫ রান। তৃতীয় উইকেটের জুটিতে শেন উইলিয়মাসের সঙ্গে জুটি গড়ে টেইলর ৭৭ রান যোগ করেন স্কোর বোর্ডে। এ ছাড়া উলিয়ামস ৪৭ ও সিকান্দার রাজা ৪৯ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অলরাউন্ডার সাইফুদ্দিন। এ ছাড়া মাশরাফি মর্তুজা, মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবেন মাশরাফি-মুশফিকরা।

গত রোববার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে ২৮ রানে পরাজিত করে। ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরি ছাড়াও এদিন রান পেয়েছিলেন সাইফুদ্দিন ও মিথুন। তবে ১৪ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর জাতীয় দলে অভিষেক হওয়া ফজলে রাব্বী ব্যর্থ হয়েছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.