Saturday, August 29

সিরিয়ার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন।
দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে রোববার তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ সমর্থন জানান। খবর ডেইলি সাবাহ ও পার্সটুডের। খবর সিনহুয়ার।

পুতিন তার বার্তায় বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।

উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে এবং দামেস্কো-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, দুদেশের যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন হবে এবং সে দেশের জনগণ আবার সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়।
দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়।

প্রায় সাত বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনও সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.