Wednesday, September 9

সিলেটে ঘুরে দাঁড়াল খুলনা

0

পরাজয়কে অভ্যাসে পরিণত করা খুলনা টাইটানস অবশেষে বেরিয়ে আসলো হারের বৃত্ত থেকে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে চার ম্যাচের চারটিতেই হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে প্রত্যাশা ছিল সিলেটে দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর। প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়িয়েছে দলটি। ঢাকা পর্বে চার ম্যাচের দুটিতে জয় পাওয়া রাজশাহী কিংসকে হারিয়েছে ২৫ রানে।
সিলেট পর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইটানসরা। ঢাকার লো-স্কোরিং ম্যাচ থেকে বেরিয়ে আশার প্রত্যাশা ছিল সিলেটে। অপ্রত্যাশিতভাবে এখানেও আসেনি বড় স্কোর।
আগে ব্যাট করে খুলনা টাইটানস ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে আরিফুল হকের ব্যাটে। সেটিও আবার ২৭ বলে।
রাজশাহীর হয়ে ২ উইকেট করে নেন ইসুরু উদানা, মেহেদী মিরাজ ও আরাফাত সানী। ১টি উইকেট তুলতে সক্ষম হন মুস্তাফিজুর রহমান।
লক্ষ্য তাড়া করতে নিয়মিত বিরতিতে উইকেট দিতে থাকে রাজশাহীর দলটি। অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে ২৩ রান। সমান ১৫ রান করে আসে ক্রিস্টিয়ান জংকার আর আরাফাত সানীর ব্যাটে। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০৩ রানে অল আউট হয়ে যায় ১৯.৫ ওভারে।
খুলনার হয়ে সমান ৩টি করে উইকেট নেন জুনাইদ খান ও তাইজুল ইসলাম। ২ উইকেট নেন মাহমুদুল্লাহ আর ১ উইকেট নেন ডেভিড ওয়াইজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.