Sunday, September 20

সিলেটে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ২ যুবক নিহত

0

সিলেটে চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে কাটা পড়ে দুই যুবকহয়েছেন। শনিবার রাত ১০টার দিকে জেলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত দুজনের শরীর চার খণ্ড হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সিলেট জিআরপি থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। এ সময় চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে দুই যুবক ট্রেনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.