Monday, September 14

সিলেটে ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

0

বুধবার সিলেটের গোলাপগঞ্জ হেতিমগঞ্জের মোল্লাচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেটে ট্রাক চাপায় অটোরিকশাচালক সুরুজ আলী (৪০) এবং তার ভাই তরমুজ আলী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত অটোরিকশাচালক সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলীর বাড়ি উপজেলার গোঘারকুল গ্রামে।

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা লোকজন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিপরীতমুখী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলী।

এ ঘটনায় আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.