সিলেটে দুই অলীর মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

0

সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৬টায় হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতারা। এরপরে সেখান থেকে তারা হযরত শাহ পরান (রহ.) এর মাজারে যান।

এই দুই আওলিয়ার মাজার জিয়ারতের সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাদেক বখত, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

এ সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। এর আগে ভোর ৬টায় সিলেট বিমানবন্দর নামেন নেতারা। সেখান থেকে তারা সরাসরি মাজারে যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.