সিলেটে পাহাড়ধসে নিহত ৪, নিখোঁজ ২

0

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুজন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ের ধস হয়েছে। দুর্গম এই এলাকাটিতে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে। ওসি আরো জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.