সিলেটে মাটিচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৬

0

সিলেটের কানাইঘাটে পাথর তুলতে গিয়ে টিলাধসে নিহত পাঁচজনই কিশোর বয়সী।

স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পকেট খরচের টাকা জোগাড়ের জন্য পাথর তুলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হয় এ কিশোররা।

মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হল- হারিছ চৌধুরী একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুল কাদির (১৩) ও শাকিল আহমেদ (১৩); মাদ্রাসাছাত্র আবদুল মছাব্বিরের ছেলে মারুফ আহমেদ (১৪) ও আলমাস উদ্দিনের ছেলে নাহিদ আহমদ (১৬), শুক্কুর আলী (৪০) এবং ইউনুস মিয়ার ছেলে শ্রমিক জাকির আহমেদ (১৭)।

তাদের সবার বাড়ি একই উপজেলার কান্দলা কুনাপাড়া এলাকায়।

এ ছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ রয়েছেন বাংলাটিলা এলাকার সুন্দর আলী (৪০)। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, ওই এলাকার ডাউকেরগুল মাদ্রাসার বার্ষিক জলসার (ওয়াজ মাহফিল) টাকা সংগ্রহের জন্য মাদ্রাসা ও স্কুল পড়ুয়া ছাত্ররা পাথর কুড়াতে গেলে টিলার একটি অংশ তাদের ওপর ধসে পড়ে।

এ ঘটনায় পাঁচ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও একজন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.