Friday, August 21

সিসিটিভি ফুটেজ দেখে ডাকসুর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সুস্থ সমাজ গড়তে মাদকের ভয়ানক ছোবল থেকে তরুণদের দূরে থাকতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.