এমদাদুল হক : আজ সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় রোডে সি এন জি ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক সহ কমপক্ষে ১০ আহত হয়েছে, এদের মধ্যে ২ জন মেয়ে গুরুতর আহত হয়েছেন, জানা গেছে দুর্ঘটনায় শিকার সবাই চবি শিক্ষার্থী, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। গঠনার সাথে সাথে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি “ন্যাশনাল নিউজ২৪ বিডি” কে জানান, আপাদত ক্যাম্পাসে অটোরিকশা ও সকল প্রকার যানবাহন চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।তাছাড়া গঠনায় শিকার অটোরিকশা ও সি এন জি কে আটক করা হয়েছে বলে জানান।
অন্যদিকে দোষী সি এন জি চালকের বিচারের দাবি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রী বৃন্দ