Saturday, August 29

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম সড়কে দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে

0

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ সীতাকুণ্ডের সলিমপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা সলিমপুরের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী সূত্রে জানাযায়, সীতাকুণ্ড-অলংকার ৮ নং রোডে চলাচলকারী একটি যাত্রীবাহী মিনিবাস ফকিরহাট এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আইলেনে ধাক্বা দিয়ে উল্টে যায়। এসময় মিনিবাসে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি বাস উল্টে যায় এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.