Thursday, September 3

সীতাকুণ্ডে তেলের ডিপুতে আগুন

0

চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদার হাট আব্দুল্লাহর ঘাটা এলাকায় একটি তেলের ডিপুতে আগুন লেগেছে। এত আগুন ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তি একটি গাড়ির শো রুমসহ অন্যান্য স্থাপনায়।
আজ বুধবার (১৬ জানুয়ারী) বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি এবং নৌ বাহিনীর একটি গাড়ি গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় উপ সহকারী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারহাটে তেলের ডিপুতে আগুন নেভোতে আমাদের ৪টি গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয়রা জানান, তেলের ডিপুতে লাগা আগুন বর্তমানে ডিপুর পাশে টাটা মোটরস ও বড়তাকিয়া মোটরস এ গাড়ির শো-রুমে ছড়িয়ে পড়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.