ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক সিএসজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোহাম্মদ শাহ আলম (৪৫)। আজ শনিবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলা সদরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ সিএনজি যাত্রী।
নিহত শাহ আলমের বাড়ি উপজেলার ১ নং ইউনিয়নের মিরেরহাট এলাকায় বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট আল আমিন জানান, সকালে সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার পথে একটি সিএনজি অটোরিকশাকে পিছন থেকে আসা বাস ধাক্তা দিলে দুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজির চালক ও দুই যাত্রী আহত হন।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর মোহাম্মদ শাহ আলম (৪৫) মারা যায়।
আহতদের একজন ফায়েজ উদ্দীন (১৮)। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স। আহত অপর ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।