Friday, August 28

সীতাকুণ্ডে মার্ডার মামলার দন্ডিত আসামী আটক

0

এম কে মনির, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মার্ডার মামলার দন্ডিত এক আসামীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

আটককৃত আসামীর নাম মোঃলোকমান হোসেন। ধৃত ব্যক্তি উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার সময় সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক এস.এম জুলফিকার হোসেন কুমিরা-সন্ধীপ ঘাটঘর এলাকা থেকে তাকে আটক করে। উল্লেখ্য লোকমান ২০০৫ সালে সুমন ধর নামে এক ছাত্রকে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত হয়।

এরপর ২০১৮ সালে বিচারপ্রক্রিয়ার একপর্যায়ে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে। দীর্ঘ দিন ফেরারী থাকার থাকার পর লোকমান পুলিশের হাতে আটক হয়।এতদিন লোকমান সন্ধীপ-ফেরীঘাটে যাত্রীদের মালামাল উঠানামার কাজ করতেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক এস.এম.জুলফিকার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার সময় লোকমানকে কুমিরা-সন্ধীপ ফেরীঘাট এলাকা থেকে গ্রেফতার করি। আগামীকাল সকালে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.