Thursday, August 27

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে উপজেলার ছোট কুমিরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম উদ্দিন জানান, শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেপরোয়া গতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা লাগে। এতে গাড়িটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.