সীতাকুণ্ডে ১ কিশোরের মৃত্যু

0

সীতাকুণ্ডে থানাধীন সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে লাঠির আঘাতে ইমন (১৫) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

গতকাল রবিবার রাতে সীতাকুণ্ড ইউনিয়নের ছিন্নমূলের ৩ নম্বর সমাজ লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, নিহত ইমন সলিমপুর ছিন্নমূল বড়ইতলা এলাকার বাসিন্দা মোঃ সবুজের ছেলে। তার সাথে একই এলাকার সুজনের (১৭) ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময়ে ইমন গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু ঘটে। পরে নিহত ইমনের বাবা মোঃ সবুজ সীতাকুণ্ড থানায় ছেলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মূল আসামি সুজন (১৭), ফারুক (১৫) ও মুন্না (১৭)সহ ৩ জনকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, দুই দল কিশোরের মধ্যে ব্যাডমিন্টন খেলা চলছিল। এ খেলাকে কেন্দ্র করে তারা দু’দলেই মারামারিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন এলাকার বাসিন্দা বর্তমানে ২ নম্বর সমাজ ছিন্নমূল এলাকায় বসবাসরত মোঃ সবুজের ছেলে লাঠির আঘাতে মোঃ ইমন গুরুতর আহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.