Tuesday, August 25

সীতাকুণ্ড কুমিরা সোনারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত -১

0

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার কুমিরা সোনারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মোঃ রাসেল মাহমুদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত রাসেল মাহমুদ ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার রাজপাশা গ্রামের আব্দুল মালেকের পুত্র। জানা যায়, ভোরে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ষ্টেশন মাষ্টারকে জানান। পরে পুলিশকে খবর দিলে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আরব আলী জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। রাতের যেকোন সময় ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.