সীতাকুণ্ডে পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুটি আজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন চলন্ত ট্রেনের ধাক্কায় মারা যায়। অপর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে বঙ্গোপসাগর সংলগ্ন পার্কের লেক থেকে। পুলিশ উদ্ধার করা লাশ দুটির নাম পরিচয় জানাতে পারেনি।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে উপজেলার ছোট কুমিরা ও ফৌজদার হাট পার্কের কাছে নাগর দোলা পার্ক সংলগ্ন লেকের পানি থেকে লাশগুলো পাওয়া যায়।

কুমিরা রেলওয়ে ষ্টেশন মাস্টার সালাউদ্দিন বাশার জানান, সকাল সাড়ে দশটার সময় উপজেলার কুমিরা রেল ষ্টেশনের কাছে ছোট কুমিরা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক মারা যান। রেল লাইন ঘেঁষে হাটার সময় ঢাকামূখী একটি ট্রেন ঐ যুবককে ধাক্কা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। জিআরপি থানার পুলিশের মাধ্যমে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এদিকে সকাল ১১ টার সময় সীতাকুণ্ডের ফৌজদার হাটস্থ শুকতারা পার্কের কাছে নাগর দোলা পার্ক সংলগ্ন লেকের পানি থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

ফৌজদার হাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ নজরুল বলেন, বৃদ্ধ এক লোক পানিতে ভাসতে দেখে লোকজন খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি, লাশটি দেখে মনে হচ্ছে মানষিক প্রতিবন্ধি (পাগল)। স্থানীয় জনসাধারণসহ আমরা অজ্ঞাত লাশের দাফনের ব্যবস্থা করেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.