Monday, August 24

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

বাবুল মিয়া বাবলা, সীতাকুন্ড, চট্টগ্রাম : পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর উপজেলা সুপার মার্কেটের ৩য় তলায় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত থেকে তাশরীফ আনেন সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার হাফেজ মাওলানা শাহ নেওয়াজ।

বিশেষ ওয়াজিন হিসেবে তাশরীফ আনেন মিরসরাইয়ের হাজী গণি আহম্মদ জামে মসজিদের ইমামে খতিব মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম। মাহফিলের দ্বিতীয় পর্বে হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী এবং মানব জাতীর সঠিক জীবন গড়া নিয়ে আলোচনা সভা হয়।

আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এম হেদায়েত, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুুল্লাহ আল ফারুক, শেখ সালাউদ্দিন, হাকিম মোল্লা, নাছির উদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, আবুল খায়ের, জাহেদ আনোয়ার চৌধুরী, বাবুল বাবলা মিয়া, এম ইকবাল হোসেন রুবেল। সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ জহিরুল ইসলাম। শেষে দেশ-জাতী ও সাংবাদিকদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা শাহ নেওয়াজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.