Thursday, August 27

সীতাকুণ্ড প্রেসক্লাবের নির্বাচনে সৌমিত্র সভাপতি ও লিটন চৌধুরী সাধারন সম্পাদক নির্বাচিত

0

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ প্রেসক্লাবের নির্বাচন সাংবাদিকদের সরাসরি ভোটের মাধ্যমে ১৩/০৯/২০১৯ শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১ টি পদের মধ্যে ৬টিতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ৫টিতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা সরাসরি নির্বাচিত হয়েছেন। ভোটে কালের কন্ঠ ও পূর্বকোণ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক আজাদী প্রতিনিধি লিটন চৌধুরী। অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি পদে জহিরু ইসলাম (আমার সংবাদ), সহ-সাধারণ নাছির উদ্দিন অনিক (দৈনিক সুপ্রভাত), অর্থ সম্পাদক পদে সবুজ শর্মা শাকিল (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শেখ সালাউদ্দিন (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাইফুল মাহমুদ (আর টিভি),

সীতাকু- প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালেরকণ্ঠ) এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে আবুল খায়ের ও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হেদাযেত (কর্ণফুলী )এম.সেকান্দর হোসেন(সমকাল)।

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রথম আলো প্রতিনিধি কৃষ্ণ দাশ ও দেলোয়ার।

এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল ইসলাম ভূইয়া, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান নাজিম উদ্দিন, তাজুল ইসলাম নিজামী, জাহেদ নিজামী বাবু,জাতীয় পাটরি উপজলো সভাপতি রজোউল করমি বাহার , উপজেলা স্কাউট কমিশনা জাহাঙ্গীর ভুঁইয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রফিক, পৌর বাজার কমিটির সাধারন সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক নের্তৃবৃন্দ।

প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.