Monday, August 31

সীতাকুন্ডে গামারী কাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক, ৫ লক্ষাধিক টাকার কাঠ জব্দ

0

এম কে মনির,সীতাকুন্ড, চট্টগ্রাম
সীতাকুন্ডে গামারী কাঠ বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে সীতাকুন্ড ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা বার আউলিয়া এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি( মৃধা পরিবহণ ঢাকা মেট্টো-ন ২০-০০৬৬) আটক করেন। কাভার্ডভ্যানটি থেকে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই চিড়ানো গামারী কাঠ জব্দ করা হয়েছে বলে জানান বন কর্মকতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে রওয়ানা দিয়েছিল একটি মিনি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যারিকেড দিয়ে কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা করেন। পরে কাভার্ডভ্যানটির চালক ব্যারিকেড ভেঙ্গে দ্রæত গতিতে সামনে চলে যায়।
এক পর্যায়ে বন কর্মকর্তারা কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বার আউলিয়ায় গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।এ সময় কাভার্ডভ্যানটির চালক পালিয়ে গেছে বলে জানা যায়।
এই বিষয়ে চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) বলেন, গামারী কাঠ সংগ্রহ ও পাচারের অপচেষ্টা করায় ১৯২৭ সনের বন আইনের (যাহা ২০০০ সালে সংশোধিত ) এর ৪১ ও ৪২ এবং বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রন) বিধিমালা ২০১১ এর ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.