Saturday, August 1

সীমান্তে আবার মোবাইল নেটওয়ার্ক চালুর নির্দেশ

0

সীমান্ত এলাকায় ফের মোবাইল নেটওয়ার্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সীমান্তে নেটওয়ার্ক বন্ধ করার জন্য রবিবার সন্ধ্যার পর দেশের চারটি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা পাঠিয়ে জরুরি ভিত্তিতে তা কার্যকর করা হয়। কিন্তু বুধবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে মোবাইল নেটওয়ার্ক চালু করার নির্দেশ দেওয়া হয়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির উপপরিচালক (স্পেক্ট্রাম বিভাগ) ড. মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার জন্য মোবাইল অপারেটর কম্পানিকেগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় পূর্বের ন্যায় মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে।’

এর আগে এক চিঠিতে বলা হয়েছিল, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক কাভারেজ ২৯ ডিসেম্বর (গত রবিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।’

সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘এটি আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। তবে শুনেছি রাষ্ট্রের নিরাপত্তার জন্য এ ধরনের একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিটিআরসি ভালো বলতে পারবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.