মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর)প্রতিনিধি : সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎবার্ষিকী। এ উপলক্ষে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বেনাপোল স্থল বন্দর ও শহর প্রদক্ষিণ শেষে ক্লাবে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও সাধারন সম্পাদক।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যালিতে উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সহ-সভাপতি মোঃ বাচ্চু হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান রিপন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম হোসেন সবুজ, সহ-অর্থ সম্পাদক মোঃ শামিম হোসেন নয়ন, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক মোঃ সুমন হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা তাজ, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিরুল মিলন, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক জাকির হোসেন, সহ-তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জয়লাল আবেদীন বাবু, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম মিলন, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান তুহিন, সহ-বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন টিটো, সদস্য মোঃ লোকমান হোসেন রানা, লোকমান হোসেন রাসেল, মোঃ আওয়াল হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ সাগর হোসেন,মোঃ খসরু নোমান সংগ্রাম ।