বেনাপোল(যশোর)প্রতিনিধি: গতকাল মঙ্গলবার আনুমানিক ভোর ৪টার দিকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটোর পিতা আব্দুল মালেক ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০(সত্তর)বছর।
মরহুম আব্দুল মালেকের একমাত্র পুত্র আমজাদ হোসেন টিটো আমাদেরকে জানান, মঙ্গলবার আনুমানিক ভোর ৪টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষন পর কাইকে কোন সেবার সুযোগ না দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। আমজাদ হোসেন টিটো আরো বলেন,তার পিতা দীর্ঘদিন যাবৎ লিভার রোগে আক্রান্ত ছিল। এর আগে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোন প্রকার উন্নতির দিকে না যাওয়ায় তাকে তার নিজ গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখানেই তিনি মঙ্গলবার ভোরে সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের নিকট দো’আ প্রার্থনা করেন। মৃত্যু কালে তিনি একমাত্র পুত্র সাংবাদিক আমজাদ হোসেন টিটো এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রতিটি সদস্য আমজাদ হোসেন টিটোর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।