Friday, August 21

সুইডেনে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পারমানবিক আলোচনা

0

সুইডেনে পারমানবিক ইস্যুতে আলোচনায় বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে শনিবার আলোচনা ভেস্তে দিল উভয়পক্ষ। ফেব্রুয়ারীতে ভিয়েতনাম সম্মেলনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মত শান্তি আলোচনা ব্যর্থ হয়ে গেল পারমানবিক শক্তিধর দেশ দুটির মধ্যে। খবর রয়টার্সের।

ভিয়েতনাম সম্মেলন ব্যর্থ হওয়ার পর গত জুনে প্রথম দুদেশের প্রেসিডেন্ট মুখোমুখি সাক্ষাৎ করেন। সেখানেই ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন এই মাসে সুইডেনে ফের আলোচনায় বসতে রাজি হন। সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার উভয়দেশের প্রতিনিধিরা পারমানবিক ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেন।

উত্তর কোরিয়া প্রতিনিধি দলের প্রধান কিম মিয়ং গিল আলোচনা ব্যর্থ হওয়ার ব্যাপারে বলেন, ‘মার্কিনিরা তাদের পূর্বের দৃষ্টিভঙ্গি ও আচরণ বিসর্জন দিতে রাজি নয়।’ পক্ষান্তরে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান অরটাগাস দাবি করেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সামনে বেশ কিছু যুগান্তকারী আইডিয়া তুলে ধরেছে এবং আলোচনা ভালো হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ‘দুদেশের মধ্যে চলা ৭০ বছরের যুদ্ধ ও শত্রুভাবাপন্নতা এক শনিবারেই শেষ হওয়া সম্ভব নয়।’

মর্গান অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকগুলো পরামর্শ পেশ করেছে। বেশ কিছু নমনীয় পদক্ষেপ, নতুন প্রক্রিয়া ও সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করেছি আমরা। কিন্তু তারা আমাদের করুণভাবে হতাশ করেছেন।’

কোয়িয়ান মুখপাত্র কিম মিয়ং গিল দাবি করেন, সংকট নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের কোন ইচ্ছাই নেই। তবে, কোরিয়ান উপদ্বীপে পারমানবিক তৎপরতা পুরোপুরি বন্ধ করার পথ এখনও খোলা আছে। এটা তখনই সম্ভব যখন আমাদের উন্নয়নের পথে সকল বাধা-বিপত্তি সরিয়ে নেয়া হবে এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.