সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ আগস্ট) সকাল ১১ টায় হতে ১২টা পযন্ত বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিজয় মিছিলটি লগগেইট, নতুনবাজার হয়ে আপষ্ট্রিম জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও বিএসপিআই ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় ছাত্র সমন্বয়ক মো. মুজাহিদ ও মো. জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে বিজয় মিছিলে অনুষ্ঠিত হয়।

এর আগে কাপ্তাই সেনাজোন(৫৬ ইবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. নূর উল্লাহ জুয়েল, পিএসসি মিছিল শুরুর পূর্বে বিএসপিআই চত্বরে এসে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করাসহ বিভিন্ন দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের ৬ (ছয়) দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। মিছিল চলাকালে ৫৬ ইবি ইউনিটের এর নেতৃত্বে একটি টহল দল নিরাপত্তার দায়িত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদারসহ শিক্ষকবৃন্দ মিছিলের সাথে অংশ নেন।

মিছিল শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য শিক্ষার্থীদের ও মিছিল চলাকালে নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান। পরে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা সহ ১ (মিনিট) নিরবতা পালন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.