সুঘ্রাণে স্মৃতিশক্তি বাড়ে!

0

বিশ্বে অনেকেই বয়সের কারণে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যায় ভোগেন। কিন্তু এ ধরনের লোকদের জন্য সুখবর আছে। এক নয়া গবেষণায় বলা হয়েছে, সুগন্ধ শুঁকেই স্মৃতিশক্তিজনিত সেই সমস্যার সমাধান সম্ভব।

ব্রিটেনের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক দীর্ঘ গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন। তাদের গবেষণা কেন্দ্রীভূত ছিল যা ঘটতে চলেছে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্বসংক্রান্ত স্মৃতিকে ভিত্তি করে।
গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধ গ্রহণে বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি বাড়ে। ৬৫ বছরের বেশি বয়সী ১৫০ জন লোকের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল পেয়েছে গবেষণা দলটি।

তবে মানুষের স্মৃতির ওপর এই জাতীয় সুগন্ধের প্রভাব কতটা স্থায়ী হবে সেই বিষয়ে এখনও কোন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি গবেষকরা।-ওয়েবসাইট অবলম্বনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.