হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ করোন নিয়ে গোটা বিশ্ব যখন আতংকিত। তখন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার দুর্গোম চরবাসীর মাঝে নেই কোন আতংকের ছাপ।
কোন কোন চরে যোগাযোগ মাধ্যম হিসেবে রেড়িও, টিভি, ফেসবুক এবং প্রচারণা চালানো হলে তাদের মাঝে নাই কোন চিন্তা ভাবনা। চরের বিভিন্ন বাজার ঘুরে ফিরে দেখা গেছে জনতার উফছে পড়া ভির।
বেলকা ইউনিয়নের একতা বাজারের রেজাউল ইসলাম জানান, সকাল থেকে রাত পর্যন্ত বাজারে চলে আড্ডা খানা। তাছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা অনেকে বেপরোয়ারা চলাফেরা করছে। এছাড়া বিভিন্ন কোলায় গোসলে মেতে উঠেছে চরবাসী। এদিকে চরবাসী স্ত্রী, পুত্র পরিজন নিয়ে মাঠে ঘাটে দিন মজুরের কাজ করছে দীর্বি । করোনা ভাইরাস নিয়ে নেই কোন ভাবনা তাদের।
উপজেলার হরিপুর চরের সালেহা বেগমে বলেন, আমরা তো করোনা নিয়ে কিছু জানি না। তিনি বলেন, আমাদের চরে তো রেড়িও, টিভি নাই। ইউনিয়ন পরিষদ হতে মাইকিং করার বিষয়ে জিজ্ঞাস করলে তিনি বলেন, চকিদার বলে গেছে।
হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, চরের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় এখন পর্যন্ত গোটা ইউনিয়নে মাইকিং করা সম্ভব হয়নি। তবে গ্রাম্য চকিদার, দাফদার মারফত প্রতিটি গ্রামে গ্রামে জানানো হয়েছে এমনকি মসজিদে মসজিদেও জানানো হয়েছে ।
উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, সকল ইউপি চেয়ারম্যানকে করোনা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৫৭ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে । এ পর্যন্ত ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৩ জনের রির্পোট পাওয়া গেছে । ১ জনের পজেটিভ তিনি, আইসোলুসন কেন্দ্র দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে রয়েছে।