Tuesday, September 22

সুন্দরগঞ্জের বাজারপাড়ায় অব্যাবস্থাপনার মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজার পাড়া মহাবিদ্যালয়ে ব্যাপক অব্যাবস্থাপনার মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজের আয়োজনে কলেজ চত্বরে নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের গর্ভানিং বর্ডির সভাপতি এটিএম এনামুল হক মন্টুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম প্রকৌশলী সোলায়মান হোসেন, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও গর্ভানিং বর্ডির সভাপতির একক সিদ্ধান্ত মোতাবেক সেই অনুষ্ঠান শুরু করা হয় বিকাল ৩টায়। আমন্ত্রিত অতিথিরা যথাসময়ে উপস্থিত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে অনেকে চলে যান। অতিথিদের বসার কোন ব্যবস্থা করা হয়নি।
এছাড়া শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্ষুধার জ্বালা সইতে না পেয়ে অনেকে বাড়িতে চলে যান। আবার অনেকে নোংরা পরিবেশের খাবার খেয়ে দিনাতিপাত করেন। বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলতাব হোসেনসহ আরও স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানদের মে বসার ব্যবস্থা করা হয়নি এমনকি তাদেরকে মে ডাকা হয়নি।
অপরদিকে বিশিষ অতিথি ওসির প্রতিনিধি হিসেবে এসআই গোকুল চন্দ্র উপস্থিত থাকলেও তাকে মে ডাকা হয়নি। এনিয়ে এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি। এর আগে পুরাতন শিক্ষার্থীরা রজনী গন্ধার স্টিক দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.