Saturday, August 15

সুন্দরগঞ্জের শান্তিরামে করোনা প্রতিরোধ কমিটির সভা

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম প্রমূখ।

সভায় করোনার প্রাদুর্ভাব যাতে করে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি সকলকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.