Tuesday, September 1

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি মেশিন জব্দ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করার দায়ে পাম্পসহ ৬টি স্যালো মেশিন ও লটারীর মাইকিং করার অপরাধে মাইকসহ মেশিন জব্দ করে এবং ২ জনের জরিমানা করেছে।
মঙ্গলবার(৯ এপ্রিল) গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সোনারায় গ্রামে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে আজিজার সরদারের ছেলে বাবলু সরদারের পাম্পসহ ৩টি স্যালো মেশিন এবং স্কুলের বাজার সংলগ্ন বালাটারী গ্রামে রাস্তা ধার হতে বালু উত্তোলনের দায়ে পাম্পসহ ৩টি স্যালো মেশিন জব্দ করে। তবে স্যালো মেশিন চালকের নাম জানা যায়নি।
এদিকে উপজেলার বামনডাঙ্গা এলাকায় পার্শ্ববতী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে মেলার নামে লটারীর মাইকিং করার অপরাধে মেশিনসহ মাইক জব্দ করা হয়। পাশাপাশি অটোবাইক চালক নলডাঙ্গার দামুদরপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাইদুল ইসলাম ও একই গ্রামের মাইক অপারেটর শফিউল ইসলামের ছেলে গোলাম হোসনের প্রত্যেকের ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপন তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে পাম্পসহ ৬টি মেশিন জব্দ করা হয়। তবে পাম্প চালক ও মালিকরা পলাতক রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.