সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের ৫টি দোকান ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
বুধবার সকালে পৌর শহরের বাসষ্টান্ড সংলগ্ন জাহাঙ্গীর মিয়ার ভাংরির দোকান থেকে আগুনের লেলিহীন শিখা বের হতে দেখে স্থানীয়রা চিৎকার করতে থাকে। নিমিষের মধ্যে আগুন নাজমুল মিয়ার কম্পিউটার ও ফটোস্টাটের দোকান, আনারুল মিয়ার ষ্টেশনারির দোকান, খোকন মিয়ার মোটর সাইকেল পার্সের দোকান এবং আইয়ুব আলীর তাবলীগ হোটেলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা আহম্মেদ জানান- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১২ হতে ১৩ লাখ টাকা নির্ধারণ করা হলেও এর পরিমান আরও বাড়তে পারে।