হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ১৫টি দোকান ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার শোভাগঞ্জ বাজারের আবুল হোসেন মার্কেটে অগ্নিকান্ডটি সংঘটিত হয়।
স্থানীয় শাহ রনজু মিয়া জানান- রাত আনুমানিক ৩টার সময় দোকান ঘরের উপরে আগুনের লেলিহীন শিখা দেখতে পেয়ে আমিসহ স্থানীয়রা ছুটে এসে চিৎকার করতে থাকে এবং আগুন নিভানোর চেষ্টা করি। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের গাড়ি দেড়িতে আসায় স্থানীয়রা উত্তেজিত হয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করে।
কিন্তুু সুধীজনের হস্তক্ষেপে তা রক্ষা পায়। ফায়ার সার্ভিসের লিডার বকতিয়ার হোসেন- জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। যাদের দোকান ঘর আগুনে পুড়ে গেছে তারা হলেন- আংগুর মিয়া (ওয়েলডিং), আলম মিয়া (কাপড়), লাল মিয়া(কাঠ ফার্মেসী), স্বপন কুমার (জুয়েলারী), ডা: কানুরাম সরকার (হোমিও ফার্মেসী), আনারুল ইসলাম (মুদি), দিলীপ চন্দ্র রায় (কনফেকশনারী), রাশেদুল ইসলাম (কম্পিউটার), মশিউর রহমান (ঔষধ ফার্মেসী), রাজু মিয়া (ওষুধফার্মেসী), লেচু মিযা(জুতা), সবুজ মিয়া (স্টিলের ফার্নিসার),আংগুর মিয়া (ওয়েলডিং) এবং ছামিউল ইসলাম (হোটেল)।
পুড়ে যাওয়া দোকান মালিক ডা: কানুরাম সরকার জানান- তার আর কিছু নেই। সে বর্তমানে নি:স্ব। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে তাদের প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, ওসি আতিয়ার রহমান, ঘটনা স্থান পরিদর্শন করেছেন। ঈদের আগে দোকান ঘর পুড়ে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসেছেন দোকানদাররা ।