Thursday, September 3

সুন্দরগঞ্জে আন্তজাতিক নারী দিবসের আলোচনা ও রচনা প্রতিযোগিতা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: “সবাই মিলে ভাব নতুন কিছু কর, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএসএস ফাউন্ডেশনের আয়োজনে কেয়ার বাংলাদেশ, সৌহাদ্য-৩ এর সহযোগিতায় ইউএসএআইডি ও গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়। বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বনয়ে একটি র‌্যালী ইউনিয়ন ভবন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সৌহার্দ্য-৩ প্রকল্পের উপজেলা টেকনিক্যাল অফিসার ফিরোজ আকতার, ফিল্ড টেইনার শাহানা আকতার প্রমূখ। এর আগে আর্ন্তজাতিক নারী দিবস ও নারীর ক্ষমতায়ান রচনা প্রতিযোগিতায় বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজয়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.