Thursday, August 20

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, সুন্দরগঞ্জ ডি ডবিøউ সরকারি কলেজ অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, আওয়ামী লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুশরাত জাহান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার প্রমূখ। আলোচনার শুরুতে অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.