হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় লাইন বিভাগের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এসকেএস ফাউন্ডেশনের মেকিং ওয়াক ফর উইমেন প্রকল্পের আয়োজনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমানের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, ভেটেরেনারি সার্জন ডাঃ রেবা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হরিপদ চন্দ্র ঘোষ, সহকারি মৎস অফিসার মজিবর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, এসকেএস এমএম ডাব্লুডাব্লু প্রকল্পের টেনিং ওডকুমেন্টেশন অফিসার নাহিদ নেওয়াজ, সৌহদ্য প্রকল্পের ফিরোজ আকতার, ফিল্ড ফেসিলেটেটর হরিপদ সরকার।